Spread the love নিজস্ব সংবাদদাতা, কলকাতা:রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা প্রায় ৮ হাজার ক্ষুদ্র কলকারখানা পুনরায় চালু করাই বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা। কলকাতায় আজ মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত ‘উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন’ শীর্ষক এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যের শিল্পোন্নয়নকে আরও গতিশীল করতে বন্ধ শিল্প ইউনিটগুলিকে পুনরুজ্জীবিত করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রতিমন্ত্রী জানান, বিশেষ করে আমতা এমএসএমই পার্কের পরিকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দিচ্ছে। উন্নত পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করাই সরকারের লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বিকাশ রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সরকার এই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। Post navigation তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের শেড বিপর্যয়: মৃত বেড়ে ১৫, তদন্তে নেমে পুরসভার নথি তলব লালবাজারের হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী, সফল মাইক্রো সার্জারি সম্পন্ন