Spread the love

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউনের শেড ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৮ জন আহত। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও প্রশাসনের বিভিন্ন সংস্থা।

ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে লালবাজার। তদন্তের স্বার্থে কলকাতা পুরসভার কাছ থেকে নির্মাণ সংক্রান্ত সমস্ত তথ্য ও প্রয়োজনীয় নথি তলব করা হয়েছে। পাশাপাশি, নির্মাণকাজে কোনও ধরনের গাফিলতি বা নিয়ম লঙ্ঘন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে নির্মীয়মাণ ভবনের নিরাপত্তা ব্যবস্থা, নির্মাণের অনুমোদন এবং তদারকি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *