Spread the love কলকাতা, ২৫ সেপ্টেম্বর:‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (CBFC)-এর চেয়ারম্যান শশীশেখর ভেম্পাতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। রবীন্দ্রসদনে আয়োজিত এই বৈঠকে CBFC-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাজেন্দ্র সিং-ও উপস্থিত ছিলেন। CBFC কলকাতার আঞ্চলিক আধিকারিক ডক্টর সুশ্রুত শর্মার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বাংলা চলচ্চিত্র শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আঞ্চলিক চলচ্চিত্র বাজারের আধুনিকীকরণ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে CBFC কর্তৃপক্ষের সরাসরি মতবিনিময় হয়। আঞ্চলিক চলচ্চিত্র শিল্পের প্রয়োজন ও চ্যালেঞ্জগুলি নিয়ে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। Post navigation স্কুলে অনুষ্ঠিত হলো ‘গ্রামের পথে চলচ্চিত্র উৎসব’