Spread the love শ্রীরামপুর ও বগুলা: ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্যোগে আয়োজিত ‘গ্রামের পথে চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের মলিনা লাহিড়ী বয়েজ হাই স্কুল এবং বগুলা পূর্বপাড়া হাই স্কুলে। ছাত্রছাত্রী ও সাধারণ দর্শকদের চলচ্চিত্রের সঙ্গে আরও কাছাকাছি পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই বিশেষ চলচ্চিত্র উৎসবে মোট ৭টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন বিষয় ও ভাবনার ওপর নির্মিত চলচ্চিত্রগুলি দর্শকদের সামনে তুলে ধরা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই চলচ্চিত্র প্রদর্শনী ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ। চলচ্চিত্র দেখার পাশাপাশি সিনেমার বিষয়বস্তু, নির্মাণ ও চলচ্চিত্রচর্চা নিয়ে আগ্রহ তৈরি করাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শহরের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় ও গ্রামীণ এলাকায় চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে চলচ্চিত্র সংস্কৃতিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে। Post navigation সিনেমার সার্টিফিকেশনে নতুন নির্দেশিকা কেন্দ্রের লোক ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রকবি রামধারী সিং ‘দিনকর’-এর জয়ন্তী উদযাপন