Spread the love

কলকাতা: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) ক্যাম্পাসে গতকালের গোলমালের ঘটনায় বিবৃতি দিল কর্তৃপক্ষ। SRFTI-এর উপাচার্য সন্তোষ আজমেরা জানিয়েছেন, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত।

উল্লেখ্য, ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’-এর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল SRFTI ক্যাম্পাসে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সংগঠনটির তরফে অভিযোগ করা হয়েছে, আগাম অনুমতি নেওয়া সত্ত্বেও তাদের সভা ভেস্তে দেওয়া হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে SRFTI কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে এই ধরনের ঘটনা কাম্য নয়। কর্তৃপক্ষের বক্তব্য, ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *