Spread the love নিজস্ব সংবাদদাতা:টালিগঞ্জের বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তাঁকে বাঙুর হাসপাতাল-এ ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এদিন তাঁর একটি মাইক্রো সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিধায়কের সোশ্যাল মিডিয়া পেজে হাসপাতালের একাধিক ছবি পোস্ট করে তাঁর অস্ত্রোপচারের খবর জানানো হয়েছে। পাপিয়া অধিকারী জানিয়েছেন, তাঁর ডান হাতের মধ্যমা আঙুলে গুরুতর সংক্রমণ (ইনফেকশন) হয়েছিল। সংক্রমণের জেরে আঙুল ফুলে যায় এবং তীব্র যন্ত্রণার কারণে তিনি ডান হাত নাড়াতেও পারছিলেন না। চিকিৎসকদের মতে, আর কয়েক দিন দেরি হলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারত এবং আঙুল কেটে বাদ দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারত। সেই কারণেই দ্রুত মাইক্রো সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ মিনিট ধরে অস্ত্রোপচার চলে। বর্তমানে বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। Post navigation বন্ধ থাকা ৮ হাজার ক্ষুদ্র শিল্প ফের চালু করাই সরকারের বড় চ্যালেঞ্জ: অশোক দিন্দা চিড়া-দধি মহোৎসবে ভক্তি, ঐতিহ্য ও জনসমাগমে মুখর বারাসাতের বাণীকণ্ঠনগর