Spread the love উত্তর ২৪ পরগনার বারাসাতের ১৫ নম্বর ওয়ার্ডের বাণীকণ্ঠনগর এলাকায় ঐতিহ্যবাহী চিড়া-দধি মহোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হল এক ধর্মীয় ও সামাজিক মিলনোৎসব। রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকেই ভক্তদের উৎসাহ-উদ্দীপনা এবং জনসমাগম ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত বিধানসভার নবনির্বাচিত বিধায়ক শংকর চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত ১৫ নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ, প্রদীপ সংঘ ক্লাবের সভাপতি, সহ-সভাপতি, অন্যান্য সদস্যবৃন্দ এবং বিজেপির অসংখ্য কর্মী-সমর্থক। ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তিমূলক পরিবেশ এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনভর উৎসবমুখর হয়ে ওঠে রাধাগোবিন্দ মন্দির চত্বর। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু ভক্ত এই মহোৎসবে অংশ নেন। আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সকলের আন্তরিক সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণ ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। ঐতিহ্য, ভক্তি এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য নিদর্শন হয়ে উঠল এ বছরের চিড়া-দধি মহোৎসব, যা বারাসাতের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিমণ্ডলে আরও এক স্মরণীয় অধ্যায় যোগ করল। Post navigation হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী, সফল মাইক্রো সার্জারি সম্পন্ন নেশামুক্ত ভারতের বার্তা, লোক ভবনের সাংস্কৃতিক উৎসবে উপস্থিত উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন