Spread the love দক্ষিণেশ্বর, ১২ আগস্ট: দক্ষিণেশ্বরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরে বুধবার শ্রীশ্রী আদ্যাশক্তির পুজো দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এদিন মন্দিরের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধনের পাশাপাশি জনসেবামূলক অ্যাম্বুলেন্স পরিষেবারও শুভ সূচনা করেন তিনি। আদ্যাপীঠ মন্দিরে এসে মুখ্যমন্ত্রী শ্রীশ্রী আদ্যাশক্তির কাছে পুজো ও প্রার্থনা করেন। মন্দির কর্তৃপক্ষের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে তিনি মানবসেবার গুরুত্বের কথা তুলে ধরেন। অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর ফলে মন্দির ও আশপাশের এলাকার সাধারণ মানুষ জরুরি পরিস্থিতিতে আরও দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। আদ্যাপীঠের দীর্ঘদিনের শিক্ষা, সেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। Post navigation আন্তর্জাতিক যুব দিবসে বিএসএফের ১৫ কিমি সাইকেল র্যালি