Spread the love

বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী ও পবিত্র উৎসব পানিহাটির চিঁড়া-দধি মহোৎসবের ৫৩০তম বর্ষ এ বছর মহাসমারোহে পালিত হবে। আগামী ২৭ জুন, শনিবার যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভক্তিমূলক পরিবেশে এই মহোৎসব অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের মতো এ বছরও ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর-সহ বিশ্বব্যাপী ইসকনের বিভিন্ন শাখা মন্দিরে উৎসবটি উদযাপিত হবে। শ্রী শ্রী গৌর-নিতাই মন্দির-এ ২৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন, প্রসাদ বিতরণ ও ভক্তসমাবেশের মধ্য দিয়ে মহোৎসব পালিত হবে।

ইতিহাস অনুযায়ী, ১৫১৪ খ্রিস্টাব্দে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে তাঁর একনিষ্ঠ ভক্ত রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে চিঁড়া-দধি ভোজের আয়োজন করেন। সেই ঘটনাকেই স্মরণ করে শুরু হয় এই মহোৎসব, যা আজও অটুট ঐতিহ্যের ধারক হয়ে রয়েছে।

প্রায় পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই উৎসব ভক্তি, সেবা ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য নিদর্শন। ভক্তদের বিশ্বাস, এই মহোৎসব সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের ৫৩০তম বর্ষ উদযাপন উপলক্ষে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটবে। শ্রীধাম মায়াপুরের তত্ত্বাবধানে পানিহাটিতে মহোৎসবকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *