Spread the love

বাংলা নববর্ষ উপলক্ষে আজ বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদের উদ্যোগে এক বিশেষ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ হিসেবে এই শোভাযাত্রায় মঙ্গল ঘট, বরণডালা, কুলো, চামর সহ নানা সাংস্কৃতিক উপকরণ স্থান পায়, যা বাঙালির প্রাচীন রীতিনীতি ও আচারকে তুলে ধরে।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের যৌথ সহযোগিতায় আয়োজিত এই শোভাযাত্রা কলকাতার মোহর কুঞ্জ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মোহর কুঞ্জের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। তিনি জানান, শোভাযাত্রাটি অত্যন্ত সফল হয়েছে এবং সংগঠনের বাইরের বহু মানুষও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তিনি আগামী বছরগুলিতেও এই উদ্যোগের সাফল্য কামনা করেন।

এছাড়াও বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদের সম্পাদক প্রবীর ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এই শোভাযাত্রায় অংশ নিয়ে অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন। বাংলা নববর্ষের এই আয়োজনে শহরের বুকে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।