Spread the love

রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে বিজেপি আজ ‘মাতৃশক্তি ভরসা কার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করল। দলের নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী Smriti Irani এই কার্ডের উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রতি মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে প্রদান করা হবে। পাশাপাশি মহিলাদের জন্য একাধিক আর্থিক সহায়তা প্রকল্প দলের সংকল্পপত্রে ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, সেই প্রতিশ্রুতির প্রতীক হিসেবেই ‘মাতৃশক্তি ভরসা কার্ড’-এর সূচনা করা হয়েছে, যা ভবিষ্যতে মহিলাদের ক্ষমতায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।