Spread the love

শ্রীরামপুর ও বগুলা: ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্যোগে আয়োজিত ‘গ্রামের পথে চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের মলিনা লাহিড়ী বয়েজ হাই স্কুল এবং বগুলা পূর্বপাড়া হাই স্কুলে।

ছাত্রছাত্রী ও সাধারণ দর্শকদের চলচ্চিত্রের সঙ্গে আরও কাছাকাছি পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই বিশেষ চলচ্চিত্র উৎসবে মোট ৭টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন বিষয় ও ভাবনার ওপর নির্মিত চলচ্চিত্রগুলি দর্শকদের সামনে তুলে ধরা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই চলচ্চিত্র প্রদর্শনী ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ। চলচ্চিত্র দেখার পাশাপাশি সিনেমার বিষয়বস্তু, নির্মাণ ও চলচ্চিত্রচর্চা নিয়ে আগ্রহ তৈরি করাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শহরের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় ও গ্রামীণ এলাকায় চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে চলচ্চিত্র সংস্কৃতিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।