Spread the love চিরাচরিত ঐতিহ্য মেনে পয়লা বৈশাখের সকালে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মাঠে সাড়ম্বরে বারপূজার আয়োজন করা হয়। বাংলা নববর্ষের এই বিশেষ দিনে বহু বছর ধরে ফুটবল দলের সাফল্য কামনায় এই বারপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এই উপলক্ষে দুই প্রধান ক্লাবের মাঠে উপস্থিত ছিলেন সদস্য, সমর্থক এবং প্রাক্তন ফুটবলাররা। উৎসবের আবহে চলে মিষ্টিমুখের পালাও। ঐতিহ্য বজায় রেখেই এদিন ইস্টবেঙ্গল শিবিরে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। দলের নেতৃত্বে থাকবেন মহম্মদ রাকিপ এবং সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন লালচুংনুঙ্গা। ইস্টবেঙ্গল মাঠের বারপূজায় উপস্থিত ছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। শুধু মোহনবাগান ও ইস্টবেঙ্গল নয়, এদিন খিদিরপুর, উয়াড়ি, কাস্টমস, পুলিশ এসি এবং ডায়মন্ড হারবার এফসিতেও একইভাবে বারপূজার আয়োজন করা হয়, যা বাংলা ফুটবলের ঐতিহ্যকে আরও একবার উজ্জ্বল করে তোলে। Post navigation হায়দরাবাদে ঝড় তুলল সানরাইজার্স, রাজস্থানকে ৫৭ রানে উড়িয়ে দিল বাংলা নববর্ষে মোহর কুঞ্জে মঙ্গল শোভাযাত্রা, উৎসবে মাতল শহর