Spread the love

কলকাতা: লোক ভবনে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাষ্ট্রকবি রামধারী সিং ‘দিনকর’-এর জয়ন্তী উদযাপিত হয়। অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় এক বিশেষ আবহ। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দিনকরজির কালজয়ী কাব্য ‘রশ্মিরথী’-র হৃদয়স্পর্শী নাট্য উপস্থাপনা।

অনুষ্ঠানে রাজ্যপাল রবি স্মরণ করেন রামধারী সিং ‘দিনকর’-এর অগ্নিগর্ভ সাহিত্যিক অভিব্যক্তি ও তাঁর রচনার গভীর প্রভাবের কথা। তিনি বলেন, দিনকরজির সাহিত্য রাষ্ট্রীয় চেতনাকে জাগ্রত করার পাশাপাশি জাতীয় গৌরব ও সভ্যতাগত চেতনার পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরাধীনতার সময় তাঁর সাহিত্য মানুষকে স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ ও অনুপ্রাণিত করেছিল বলেও তিনি উল্লেখ করেন।

রাজ্যপাল বলেন, জাতীয় জাগরণ ও সম্মিলিত সংকল্পের সেই চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ভারত ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। এই জাতীয় অভিযাত্রায় প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি ভারতবাসীকে দেশের উন্নয়নের এই যাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। দিনকরজির জাতীয় জাগরণের ভাবনা ও চেতনাকে জনে জনে, বিশেষত যুবসমাজের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান রাজ্যপাল।

অনুষ্ঠানের মাধ্যমে দিনকরজির সাহিত্য, দেশাত্মবোধ এবং জাতীয় চেতনার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের ভবিষ্যৎ নির্মাণে আরও ব্যাপক জনভাগীদারি গড়ে তোলার বার্তাও উঠে আসে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।