Spread the love আসছে ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যান্ড শুটিং পলিসি’, থাকছে ১৮ দফা বাংলা চলচ্চিত্র শিল্পে সমস্যার তালিকা দীর্ঘদিনের। কখনও টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালক-প্রযোজকদের মতবিরোধ, কখনও শুটিং সেটে নিরাপত্তার অভাব, আবার কখনও শহরের বাইরে শুটিংয়ে কতজন টেকনিশিয়ান যাবেন—এসব নানা বিষয়কে কেন্দ্র করে বারবার তৈরি হয়েছে অচলাবস্থা। যার সরাসরি প্রভাব পড়েছে শুটিং ও চলচ্চিত্র নির্মাণের কাজে। এর পাশাপাশি কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক, কাজের অনিশ্চয়তা, স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগও টলিউডে নতুন নয়। গত এক দশকে একাধিকবার এই ধরনের সমস্যা প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি সামাল দিতে বহু ক্ষেত্রেই প্রয়োজন হয়েছে প্রশাসনিক হস্তক্ষেপ। এমনকী কিছু বিষয় গড়িয়েছে আদালত পর্যন্ত। এই দীর্ঘদিনের সমস্যাগুলির স্থায়ী সমাধান এবং বাংলা চলচ্চিত্র শিল্পে আরও সুসংগঠিত ও স্বচ্ছ পরিবেশ তৈরির লক্ষ্যে এবার কাঠামোগত পরিবর্তনের পথে হাঁটতে চাইছে রাজ্য সরকার। আসছে ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যান্ড শুটিং পলিসি’। প্রস্তাবিত এই নীতিতে রয়েছে মোট ১৮টি গুরুত্বপূর্ণ দফা, যার লক্ষ্য শুটিং-সংক্রান্ত বিভিন্ন জটিলতা দূর করা, শিল্পী ও টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষা এবং পরিচালক-প্রযোজকদের কাজের পরিবেশকে আরও সুসংহত করা। দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে বাংলা চলচ্চিত্র শিল্পকে আরও পেশাদার, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসতেই এই নয়া নীতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। টলিউডের অচলাবস্থা কাটাতে এবার কি বদলাবে পুরনো কাঠামো? নজর এখন ‘১৮ দফা’র এই নয়া ফিল্ম অ্যান্ড শুটিং পলিসির দিকে। পোস্ট ন্যাভিগেশন আসছে অন্যরকম প্রেমের গল্প ‘আমাদের গল্পটা’ নেপালে ভয়াবহ পরিস্থিতিতে আটকে খরাজ ও প্রতিমা মুখার্জি