Spread the love

নাগেরবাজারের অজিতেশ মঞ্চে রেওয়ার একাদশ তম বর্ষপূর্তি উৎসবে রেওয়া পত্রিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়ে গেল। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক জয়তী রায়, অভিনেত্রী রুমা ভদ্র, সাহিত্যিক তুষারকান্তি রায়, রেনেসাঁস পত্রিকার সম্পাদক অজয় মুখার্জী। অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক বিনতা

রায়চৌধুরীকে সারা জীবন সাহিত্য কর্মের স্বীকৃতিতে রেওয়া সাহিত্য রত্ন সম্মান প্রদান করা হয়। রেওয়া সাহিত্য সম্মান পেলেন ডঃ সমুদ্র বসু ও সুমন্ত বন্দ্যোপাধ্যায়। রেওয়া গল্পকার সম্মাননা পেলেন শ্রী সদ্যোজাত। রেওয়া সমাজসেবা সম্মাননা পেলেন ডাঃ কৌশিক রায়চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেওয়ার সভাপতি অরুণিমা চ্যাটার্জী, সম্পাদকমন্ডলীর সদস্য কুন্তল দে, সুপ্তা আঢ্য, শুভ দে, পার্থ রায়, শুভ্রা বেজ, শম্পা রায় বোস, বিক্রম দেব সেনগুপ্ত, সুব্রত কুমার সিংহ, ফুল গাঙ্গুলী, দীপক দীক্ষিত, অর্পিতা কামিল্যা সহ আরো অনেকে। পত্রিকায় যাঁরা কলম ধরেছেন তাঁদের মধ্যে সম্মানিত হলেন শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, সুমন চৌধুরী, মৌসান, শঙ্কর চট্টোপাধ্যায়, অরুন্ধতী মিশ্র, যশোদা নন্দ গোস্বামী, প্রতাপ বিশ্বাস, অন্তরা সরকার, ববিতা সরকার, সুতপা পূততুন্ড, ডঃ অঞ্জনা ব্যানার্জী, মৌতৃষা চৌধুরী, তাপস প্রামাণিক, সুখময় সাহা, অতনু নন্দী, প্রদীপ কুমার আচার্য, শিউলি ব্যানার্জী মুখার্জী, অসীম ভুঁইয়া, বর্ণালী ভুঁইয়া, দুলাল সুর, কৌশিক মাইতি, বিশ্বনাথ চৌধুরী, বিপুল পাল চৌধুরী, সুব্রত নন্দী, অশোক বন্দ্যোপাধ্যায়, মঞ্জিরা ঘোষ, ডাঃ শান্তনু ঘোষ, কাকলি দাস, অনন্যা রায় মুখার্জি, শিলাবৃষ্টি, পারমিতা রাহা হালদার, অমিত ঘোষ, মৃদুল বোস, রাজকুমার ঘোষ, রিয়া বিশ্বাস সরকার। এছাড়াও রেওয়ার প্রচ্ছদ মডেল স্বাগতা সুর, সৌম্যদীপ্তা দে, আরুশ সরকার, মণিকুন্তল দে, অভিজিৎ বারুই, প্রচ্ছদ শিল্পী সুবীর মন্ডল ও অলঙ্করণ শিল্পী সুচন্দ্রা দে রায় সম্মানিত হলেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জয়িতা বল চ্যাটার্জী, মণিদীপা চক্রবর্তী, পার্থ প্রতিম চক্রবর্তী, রূপকথা বিশ্বাস, সৌমেন নাগ ও কেকা নাগ। নৃত্য পরিবেশনায় ছিলেন শর্মিলি বিশ্বাস ও তাঁর ড্যান্স ট্রুপ। আবৃত্তি পরিবেশন করেন পিয়ালী ঘোষ এবং মণিকুন্তল দে। রেওয়া ফিল্ম প্রোডাকশন হাউসের ছাত্র-ছাত্রীরা পরিবেশন করেন শ্রুতি নাটক সুকুমার রায়ের ‘ঝালাপালা’। অংশগ্রহণে দুলাল সুর, মানস ঘোষ, অভিজিৎ বারুই, নন্দিতা বারুই, সৌম্যদীপ্তা দে, আরুশ সরকার, কল্যাণী ব্যানার্জী, রিয়া বিশ্বাস সরকার ও শুভ দে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মাল্য বিশ্বাস।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।