Spread the love

নন্দন ৪-এ সাংবাদিক সম্মেলনে বিজয়ীদের নাম প্রকাশ, ২৬ অক্টোবর মিলন মেলা প্রাঙ্গণে পুরস্কার প্রদান

কলকাতা: দুর্গাপুজোর মহামিলনের আবহে পূজা কমিটিগুলির সৃজনশীলতা, নান্দনিক শিল্পভাবনা ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি জানাতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং কলকাতা পৌরসংস্থার সহযোগিতায় আয়োজিত হলো ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর ফলাফল ঘোষণা অনুষ্ঠান।

মহাষষ্ঠীর পুণ্যলগ্নে কলকাতার নন্দন ৪ প্রেক্ষাগৃহে আয়োজিত এক বিশেষ সাংবাদিক সম্মেলনে এ বছরের সম্মান প্রাপক পূজা কমিটিগুলির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিভাগের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শ্রী রুদ্রনীল ঘোষ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ বছর কলকাতার নির্বাচিত পূজা কমিটিগুলিকে সাতটি বিভাগে সম্মানিত করা হয়েছে। বিভাগগুলি হলো—সেরার সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব পুজো, সেরা সমাজ সচেতনতা এবং বিশেষ পুরস্কার।

অন্যদিকে, জেলার পূজা কমিটিগুলিকেও চারটি বিভাগে ‘দেবী দুর্গা সম্মান’ প্রদান করা হচ্ছে। এই বিভাগগুলি হলো সেরার সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা আলোকসজ্জা।

আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিজয়ী পূজা কমিটিগুলির হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে দুর্গাপুজোর শিল্পসৌন্দর্য, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা পূজা কমিটিগুলিকে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।