Spread the love আসছে এক অন্যরকম প্রেমের গল্প ‘আমাদের গল্পটা’। ব্যস্ত কলকাতার আবহে তৈরি এই ছবিতে দুই তরুণ—রুদ্র ও অয়নের বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায়। কিন্তু সমাজের কটূক্তি এবং সোশ্যাল মিডিয়ার বিদ্রুপ তাদের সম্পর্কের সামনে বাধা হয়ে দাঁড়ায়। এই ছবির মাধ্যমে উঠে আসবে নিজের অনুভূতিকে সম্মান করার এবং ভালোবাসার মানুষটির পাশে থাকার সাহসের গল্প। নির্মাতাদের কথায়, ‘আমাদের গল্পটা’ শুধুমাত্র প্রেমের গল্প নয়, সমাজের প্রচলিত ধারণার বাইরে নিজের মতো করে বাঁচার অধিকার এবং ভালোবাসার প্রতি বিশ্বাসের এক আবেগঘন কাহিনি। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শ্রীদাস। পরিচালনায় রয়েছেন শ্রীদাস ও প্রলয় সেনগুপ্ত। বহুদিন পর এই ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন চলচ্চিত্র পরিচালক শ্রীদাস। চিত্রগ্রহণে সজল রায়, সম্পাদনায় বিশাল বিশ্বাস(Classmats Ventures), মেকআপে সুমিত সুপু। ছবিতে অভিনয় করছেন শ্রী ও রিতম। পোস্ট ন্যাভিগেশন রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে নতুন সঙ্গীত নিবেদন “অনুরাগ কে”