Spread the love নিজস্ব সংবাদদাতা:ইসকন কলকাতার সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাধারমণ দাসকে। রবিবার সমাজমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, আপাতত তাঁকে ইসকনের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ কিংবা জনসমক্ষে ইসকনের প্রতিনিধিত্ব না করার নির্দেশও তাঁকে দেওয়া হয়েছে। রাধারমণ দাসের দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও ইসকন ভক্তদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে প্রকাশ্যে বক্তব্য রাখা, চিন্ময়কৃষ্ণ দাসের সমর্থনে মতপ্রকাশ, বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া-সহ আরও কয়েকটি বিষয়কে এই সিদ্ধান্তের কারণ হিসেবে তাঁকে জানানো হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কোনও বিরূপ প্রতিক্রিয়া জানাননি তিনি। বরং বিবৃতিতে রাধারমণ দাস স্পষ্ট করেছেন, ইসকন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন এবং ভবিষ্যতে সংগঠনের নির্দেশ মেনেই চলবেন। এই ঘটনাকে ঘিরে ধর্মীয় ও সামাজিক মহলে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ইসকনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত পৃথক কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। Post navigation চিত্রনাট্যের জাদুকরের শেষ প্রস্থান: ‘আখরি রাস্তা’-র নির্মাতা কে. ভাগ্যরাজ আর নেই