Spread the love আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ডের প্রথা বিলোপ করল লেবানন। নতুন ব্যবস্থায় মৃত্যুদণ্ডের পরিবর্তে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডকে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিবেচনা করা হবে। লেবাননের ১২৮ সদস্যের সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্য মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে মত দেন। তবে হিজবুল্লাহর সংসদীয় গোষ্ঠী এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড পুরোপুরি বিলোপের দাবি জানিয়ে আসা বিভিন্ন মানবাধিকার সংগঠন লেবাননের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, মৃত্যুদণ্ড বিলোপ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। Post navigation বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, ক্রিকেটার অভিষেক পোড়েল গ্রেপ্তার হেলিকপ্টার জরুরি অবতরণ, কেশপুরে ক্ষুদিরামের পৈতৃক ভিটেতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন