Spread the love টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ এবার আসছে এক নতুন চমক নিয়ে। দীর্ঘদিনের পরিচিত সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এবার ‘দাদা’র আসনে দেখা যাবে অভিনেতা ও সাংসদ মেগাস্টার দেব (দীপক অধিকারী)-কে। ইতিমধ্যেই শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে নতুন পাঞ্চলাইন— ‘দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়’—দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। যদিও সম্প্রচারের নির্দিষ্ট দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে জানা যাচ্ছে, আগামী জুলাই মাস থেকেই টেলিভিশনের পর্দায় ‘দাদা’ রূপে দর্শকদের সামনে হাজির হবেন দেব। তার আগে জোরকদমে চলছে শোয়ের প্রচার। সম্প্রতি শুটিং ফ্লোর থেকে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন তিনি। ‘দাদাগিরি’ মানেই এতদিন দর্শকদের কাছে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচিত সঞ্চালনা। তবে এবার সেই জনপ্রিয় মঞ্চে নতুন আঙ্গিকে, নতুন উপস্থাপনায় দেব কতটা দর্শকদের মন জয় করতে পারেন, সেদিকেই তাকিয়ে টেলিভিশনপ্রেমীরা। Post navigation ২৬ বছর পর বাংলা সিনেমায় প্রযোজক অনুপম খের, কলকাতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ