Spread the love

কলকাতা: মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আজ আহেরিটোলায় তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তমকুমারের জন্মশতবর্ষকে স্মরণীয় করে তুলতে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আহেরিটোলায় মহানায়কের মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করা হয়।

উত্তমকুমারের অভিনয়, ব্যক্তিত্ব এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান আজও অগণিত দর্শকের কাছে অনুপ্রেরণার উৎস। জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা চলচ্চিত্র জগতের এই মহান শিল্পীর স্মৃতি ও অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।