Spread the love

কলকাতার রামমোহন রায় লাইব্রেরি অডিটোরিয়ামে মহাসমারোহে অনুষ্ঠিত হলো ৪র্থ রেওয়া আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলচ্চিত্রপ্রেমী, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের উপস্থিতিতে উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অরুণিমা চট্টোপাধ্যায়, নীলাঞ্জন ভৌমিক, শুভজিৎ দাস, রুমা ভদ্র, অজয় সেনগুপ্ত, ইন্দুভূষণ দাস এবং অর্পিতা কামিল্যা। উৎসব প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগে বিজয়ী চলচ্চিত্র পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট কলাকুশলীরা।

এবারের উৎসবে একটি বিশেষ উদ্যোগ হিসেবে চারজন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এবং সংগীত জগতের ব্যক্তিত্বকে নগদ আর্থিক পুরস্কার প্রদান করা হয়। উৎসবের ডিরেক্টর নির্মাল্য বিশ্বাস জানান, “এই উৎসব নবীন ও প্রবীণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম। আমি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা। তাই জানি একটি চলচ্চিত্র নির্মাণের পেছনে কতটা পরিশ্রম ও সংগ্রাম লুকিয়ে থাকে। বিশেষ করে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতাদের নানা বাধা অতিক্রম করে কাজ করতে হয়। সেই কারণেই আমাদের এই চলচ্চিত্র উৎসব অন্যদের থেকে কিছুটা আলাদা। এ বছর আমরা চারজন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এবং সংগীতশিল্পীকে সামান্য আর্থিক সহায়তা করতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।”

উৎসবে বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের তালিকা নিম্নরূপ—

শ্রেষ্ঠত্বের সম্মাননা: বিক্রম দেব সেনগুপ্ত

সেরা পার্শ্ব অভিনেতা: স্বপন কুমার সেনগুপ্ত
(চলচ্চিত্র: ‘অ্যারেঞ্জ ম্যারেজ’)

জুরি নির্বাচিত সেরা অভিনেত্রী: মঞ্জুশ্রী সেনগুপ্ত
(চলচ্চিত্র: ‘তবুও মা’)

সেরা পরিচালক: বিক্রম দেব সেনগুপ্ত
(চলচ্চিত্র: ‘শেষ রাতের যাত্রী’)

সেরা প্রযোজক: বিক্রম দেব সেনগুপ্ত
(চলচ্চিত্র: ‘লুপড’)

সেরা হরর মাইক্রো ফিল্ম: বিক্রম প্রেজেন্টস অফিসিয়াল
(চলচ্চিত্র: ‘আয়নার আড়ালে’)

চলচ্চিত্রের সৃজনশীলতা, নতুন ভাবনা এবং স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করার লক্ষ্যেই রেওয়া আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছর নিজস্ব স্বকীয়তা বজায় রেখে এগিয়ে চলেছে। এবারের উৎসবও সেই ধারাকে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করছেন উপস্থিত চলচ্চিত্রপ্রেমীরা।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।