Spread the love নয়াদিল্লি: লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রী Arjun Ram Meghwal ১৩১তম সংবিধান সংশোধনী বিল, ২০২৬ এবং ডিলিমিটেশন বিল, ২০২৬ পেশ করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah সভায় উপস্থাপন করেন কেন্দ্র শাসিত অঞ্চল আইন সংশোধনী বিল, ২০২৬। বিল পেশ করে মন্ত্রী মেঘওয়াল এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করার পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবিধানের ১৩১তম সংশোধনী বিল নারী সাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও দাবি করেন তিনি। সরকারের মতে, এই বিলগুলি দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং প্রতিনিধিত্বের ক্ষেত্রে ভারসাম্য আনতে সহায়ক হবে। তবে বিরোধীদের তরফে এই বিলগুলিকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। Post navigation ঐতিহাসিক সাফল্য! R Vaishali জিতলেন Women’s Candidates 2026, বিশ্বচ্যাম্পিয়নশিপে চ্যালেঞ্জার