Spread the love

এভিজেড পিক্সেল প্রাইভেট লিমিটেড (AVZ PIXEL PRIVATE LIMITED)-এর প্রযোজনায় এবং স্পটলাইট প্রোডাকশন হাউস-এর উদ্যোগে নির্মিত হতে চলেছে একটি বিশেষ পডকাস্ট, যা পরিচালনা করছেন দেবলীনা পাল।

এই পডকাস্টে অংশ নিয়েছেন পরিচিত মডেল বিদিশা তুঙ্গা, স্বপ্না হালদার এবং অন্বেষা দে। মডেলিং জগতের উজ্জ্বল সাফল্যের পাশাপাশি এর নেপথ্যের নানা চ্যালেঞ্জ, সংগ্রাম, ভালো ও খারাপ—দুই দিকের বাস্তব অভিজ্ঞতা উঠে আসবে তাঁদের অকপট আলোচনায়।

মডেলিং পেশায় আসতে ইচ্ছুক নতুন প্রজন্মের জন্য এই পডকাস্ট হতে পারে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দর্শকরা জানতে পারবেন এই জগতের অজানা নানা দিক, সুযোগ-সুবিধা এবং সতর্কতার বিষয়গুলো।

পডকাস্টটি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ইতিমধ্যেই এই বিশেষ আয়োজনকে ঘিরে দর্শকমহলে উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।