Spread the love

নদিয়া: রোগীদের আরও উন্নত ও নিবিড় চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (AIIMS Kalyani)-এর মেডিসিন বিভাগের অধীনে নতুন মেডিসিন ইনটেনসিভ কেয়ার ইউনিট (MICU)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এই নতুন ইউনিটের উদ্বোধন করেন এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক অরবিন্দ সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিক্যাল সুপার অধ্যাপক মহুয়া চট্টোপাধ্যায়-সহ প্রতিষ্ঠানের বিশিষ্ট চিকিৎসক ও আধিকারিকরা।

মেডিসিন বিভাগের বিভাগীয় ইন-চার্জ ডা. সৈকত মণ্ডল জানান, ২০২১ সালে পরিষেবা চালু হওয়ার পর থেকে বিভাগটি দ্রুত সম্প্রসারিত হয়েছে। বর্তমানে প্রতিদিন বহির্বিভাগে (ওপিডি) ৪৭০-রও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন এবং ৬০ থেকে ৭০ জন ভর্তি রোগীর নিয়মিত চিকিৎসা চলছে।

প্রাথমিক পর্যায়ে ৬ শয্যা নিয়ে চালু হওয়া এই MICU-কে ভবিষ্যতে ১২ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অত্যাধুনিক ‘স্মার্ট ICU’ প্রযুক্তির মাধ্যমে টেলি-ICU পরিষেবাও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দূরবর্তী এলাকার রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রদীপ প্রজ্বলন, ফিতে কাটা এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন মেডিসিন ইনটেনসিভ কেয়ার ইউনিটের আনুষ্ঠানিক সূচনা হয়। চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে এই উদ্যোগ কল্যাণী এইমসের পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন চিকিৎসক মহল।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।