Spread the love

ইসলামপুর, ৫ আগস্ট: পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন ইসলামপুর বিধানসভার বিধায়ক কানাইলাল আগারওয়াল। মঙ্গলবার বিধানসভার পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের বিষয়টি জানানো হয়।

পাবলিক অ্যাকাউন্টস কমিটি রাজ্যের সরকারি ব্যয়, আর্থিক হিসাব এবং মহালেখা পরীক্ষকের (CAG) রিপোর্ট পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণে এই কমিটির চেয়ারম্যান পদকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।

এই দায়িত্ব পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই ইসলামপুর বিধানসভা এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তাঁরা কানাইলাল আগারওয়ালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তিনি নতুন দায়িত্ব সফলভাবে পালন করবেন এবং বিধানসভার গুরুত্বপূর্ণ এই কমিটির কাজকে আরও গতিশীল করে তুলবেন।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।