Spread the love

বীরভূম: রাজ্যে পালাবদলের পর নিজের জমি ফিরে পাওয়ার আশায় বীরভূমের জেলা শাসকের দ্বারস্থ হলেন বর্ষীয়ান পদ্মশ্রী প্রাপ্ত বাউল শিল্পী পূর্ণদাস বাউল এবং তাঁর ছেলে দিব্যেন্দু দাস বাউল। অভিযোগ, বীরভূমের ইলামবাজারের কামারপাড়ায় পূর্ণদাস বাউলের প্রায় চার বিঘা জমি স্থানীয় কয়েকজন দখল করে রেখেছেন।

এদিন জেলা শাসক ধবল জৈনের সঙ্গে দেখা করে জমি সংক্রান্ত সমস্ত নথিপত্রের প্রতিলিপি জমা দেন বাউল শিল্পী ও তাঁর পরিবার। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়ে আসছেন বলে জানা গিয়েছে।

রাজ্যে নতুন রাজনৈতিক পরিস্থিতির পর জমি ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী পূর্ণদাস বাউল পরিবার। জেলা শাসক ধবল জৈন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

প্রশাসনের আশ্বাসের পর এবার দীর্ঘদিনের জমি সংক্রান্ত সমস্যার সমাধান হয় কি না, সেদিকেই তাকিয়ে বাউল পরিবার।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *