Spread the love বাসন্তী: সুন্দরবনের নদী তীরবর্তী ১৫০টি গ্রামের মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় শুরু হল ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ডিজাস্টার রিস্ক রিডাকশন’ প্রকল্প। গতকাল বাসন্তীর জয় গোপালপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। একই অনুষ্ঠানে সুন্দরবনের কৃষকদের নিয়ে জৈব চাষ বিষয়ক সুস্থায়ী কৃষি কর্মশালারও উদ্বোধন করা হয়। জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সুন্দরবনের ৫০টি গ্রামের প্রায় ৫০০ জন কৃষক অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, সরকারের সঙ্গে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলি এই ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলে গ্রামীণ মানুষের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। সুন্দরবনের কৃষকদের মধ্যে জৈব চাষের প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পরিবেশবান্ধব ও সুস্থায়ী কৃষি ব্যবস্থার প্রসারে সরকার কাজ করতে চায়। সুন্দরবনের মতো নদী ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবন সুরক্ষায় দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসের পাশাপাশি কৃষিক্ষেত্রে টেকসই উদ্যোগ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। Post navigation ইফি-র প্রস্তুতি পর্যালোচনায় স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক