Spread the love নয়াদিল্লি: ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইফি’কে আরও বিশ্বমানের করে তুলতে প্রস্তুতি শুরু করল কেন্দ্র। উৎসবের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল নয়াদিল্লিতে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. এল মুরুগানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এবারের চলচ্চিত্র উৎসবের আয়োজন, আন্তর্জাতিক মান, বিভিন্ন কর্মসূচি এবং উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিককে আরও উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে ‘ইফি’-র গ্রহণযোগ্যতা ও মর্যাদা আরও বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। উৎসবের প্রস্তুতি যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রের পক্ষ থেকে এবারের ‘ইফি’-কে আরও সমৃদ্ধ ও বিশ্বমানের করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। স্টিয়ারিং কমিটির এই প্রথম বৈঠকের মধ্য দিয়ে উৎসবের প্রস্তুতিতে আনুষ্ঠানিকভাবে গতি এল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। Post navigation পাহাড় সমস্যা সমাধানে পঙ্কজ সিংয়ের নেতৃত্বে কমিটি সুন্দরবনের ১৫০ গ্রামের জীবন সুরক্ষায় দুর্যোগ মোকাবিলা প্রকল্পের সূচনা