Spread the love বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রায় সাড়ে তিন বছর ধরে কর্নাটকের এক ডাক্তারি পড়ুয়ার সঙ্গে অভিষেকের সম্পর্ক ছিল। তাঁদের বিয়েও ঠিক হয়েছিল। তবে কিছু সমস্যার কারণে সেই বিয়ে শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। অভিযোগ, এরপর গত ২৩ জুন মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। পুলিশ একাধিকবার অভিষেকের চন্দননগরের বাড়িতে গেলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণী। হাইকোর্টের নির্দেশের পরই অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। পোস্ট ন্যাভিগেশন সমবায় ব্যাঙ্কগুলিকে NUCFDC-র সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান অমিত শাহের মৃত্যুদণ্ড বিলোপ লেবাননে, সর্বোচ্চ শাস্তি সশ্রম যাবজ্জীবন