Spread the love এভিজেড পিক্সেল প্রাইভেট লিমিটেড (AVZ PIXEL PRIVATE LIMITED)-এর প্রযোজনায় এবং স্পটলাইট প্রোডাকশন হাউস-এর উদ্যোগে নির্মিত হতে চলেছে একটি বিশেষ পডকাস্ট, যা পরিচালনা করছেন দেবলীনা পাল। এই পডকাস্টে অংশ নিয়েছেন পরিচিত মডেল বিদিশা তুঙ্গা, স্বপ্না হালদার এবং অন্বেষা দে। মডেলিং জগতের উজ্জ্বল সাফল্যের পাশাপাশি এর নেপথ্যের নানা চ্যালেঞ্জ, সংগ্রাম, ভালো ও খারাপ—দুই দিকের বাস্তব অভিজ্ঞতা উঠে আসবে তাঁদের অকপট আলোচনায়। মডেলিং পেশায় আসতে ইচ্ছুক নতুন প্রজন্মের জন্য এই পডকাস্ট হতে পারে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দর্শকরা জানতে পারবেন এই জগতের অজানা নানা দিক, সুযোগ-সুবিধা এবং সতর্কতার বিষয়গুলো। পডকাস্টটি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ইতিমধ্যেই এই বিশেষ আয়োজনকে ঘিরে দর্শকমহলে উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে। পোস্ট ন্যাভিগেশন টলিউডের অন্যতম প্রাচীন ছাতার সংগঠন Federation of Cine Technicians and Workers of Eastern India (FCTWEI)-কে ঘিরে টানাপড়েনের আবহে নতুন মোড়। শুটিং সেটে বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ রাজেশ শর্মা, দুর্ঘটনার শিকার হয়েছেন অমিতাভ-আলিয়াসহ বহু তারকাও