Spread the love

টাকা দিয়ে কাজ পাওয়ার অভিযোগ খতিয়ে দেখা হবে, আপাতত নয় আইনি পদক্ষেপ

কলকাতা, ৩ জুন ২০২৬:

চলচ্চিত্র জগতের সংগঠন কাঠামোয় বড়সড় পরিবর্তনের ঘোষণা করলেন পাপিয়া অধিকারী। তিনি জানান, এতদিন যে ফেডারেশনের অধীনে ২৬টি গিল্ড ছিল, সেই ব্যবস্থা আর থাকছে না।

পাপিয়া অধিকারী স্পষ্টভাবে বলেন, কারা প্রকৃত যোগ্যতা অনুযায়ী কাজ পেয়েছেন এবং কারা টাকার বিনিময়ে কাজের সুযোগ পেয়েছেন, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের আপাতত দায়িত্ব থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও তিনি জানান।

নতুন ব্যবস্থায় শুধুমাত্র চারটি মূল বিভাগ থাকবে—পরিচালক, সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন ম্যানেজার এবং কস্টিউম বিভাগ। এই চার বিভাগের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য কর্মীরাও কাজের সুযোগ পাবেন।

পাপিয়া অধিকারী জানান, এতদিন বিভিন্ন গিল্ডের সঙ্গে যুক্ত থাকা সদস্যদের কাজের ক্ষেত্রেও নতুন কাঠামোর মাধ্যমে সমন্বয় সাধন করা হবে। চলচ্চিত্র শিল্পে স্বচ্ছতা, দক্ষতা এবং কর্মসংস্থানের সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এই ঘোষণার ফলে টলিউডের সাংগঠনিক কাঠামোয় একটি নতুন অধ্যায়ের সূচনা হল বলে মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।