Spread the love নিজস্ব সংবাদদাতা, কলকাতা:সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর জন্মবার্ষিকী উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার কলকাতার বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগার-এ এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন তাঁর সাহিত্যকীর্তি, জাতীয় চেতনা গঠনে অবদান এবং বাংলা ভাষা ও সংস্কৃতিতে বঙ্কিমচন্দ্রের অনন্য ভূমিকার কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক, বিশিষ্ট সাহিত্যপ্রেমী, শিক্ষাবিদ ও সংস্কৃতিজগতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বঙ্কিমচন্দ্রের আদর্শ ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানানো হয় অনুষ্ঠানে। পোস্ট ন্যাভিগেশন বিশ্ব মাদকবিরোধী দিবসে সচেতনতার বার্তা: বনগাঁ থানার পুলিশ ও বনগাঁ রিকভ্যারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের উদ্যোগ তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের শেড বিপর্যয়: মৃত বেড়ে ১৫, তদন্তে নেমে পুরসভার নথি তলব লালবাজারের