Spread the love

স্বচ্ছতা অভিযানের অংশ হিসেবে সাফাই কর্মীদের সুরক্ষায় ‘স্বচ্ছ কবচ’ কিট বিতরণের কর্মসূচির সূচনা করল রাজ্য সরকার। আজ কলকাতার আলিপুরের উত্তীর্ণ প্রেক্ষাগৃহে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী দু’মাসের মধ্যে রাজ্যজুড়ে ৫০ হাজার সাফাই কর্মীর হাতে রেনকোট, গামবুট, জ্যাকেট, গ্লাভস ও টুপি-সহ সুরক্ষা কিট তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রতি তিন মাস অন্তর তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, পরিবেশ রক্ষার লক্ষ্যে রাজ্যে সাত কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে যত্রতত্র ময়লা, আবর্জনা বা থুতু ফেললে ২০০ টাকা জরিমানা করা হবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হবে বলেও তিনি জানান।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।