Spread the love

ভোট-পরবর্তী হিংসা প্রতিরোধে নির্বাচন কমিশনের নির্দেশে গত সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জেলা শাসক ও পুলিশ সুপারদের সর্বদা সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও এন কে মিশ্র, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। ভোট গণনার দিন নিরাপত্তা ব্যবস্থা কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নির্দেশে বলা হয়েছে, রাজ্যের যেকোনো প্রান্তে হিংসার খবর পেলেই দ্রুত সেখানে পৌঁছে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, পরিস্থিতি অনুযায়ী আধাসামরিক বাহিনী মোতায়েনেরও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

WBLA2026

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।