Spread the love কলকাতায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম সদস্য ও বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে ২০২৬ সালে বিজেপির সরকার গঠন পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন মিঠুন চক্রবর্তী। রাজ্যের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে তিনি রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন এবং বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলার মা-বোনদের উপর অত্যাচার, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এবং রাষ্ট্রবাদী চিন্তাধারার সমর্থকদের উপর হামলার বিরুদ্ধে তিনি বারবার সরব হয়েছেন। তাঁর দৃঢ় বক্তব্য ও জনসংযোগ কর্মসূচি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সৌজন্য সাক্ষাৎ শুধুমাত্র রাজনৈতিক আলোচনা নয়, বাংলার ভবিষ্যৎ উন্নয়ন, সাংস্কৃতিক পুনর্জাগরণ এবং সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনের পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলেই মনে করা হচ্ছে। পোস্ট ন্যাভিগেশন যুগপযোগী আধুনিক শিক্ষায় ব্রতী সেন্ট অগাস্টিন ডে স্কুলের গৌরবময় ৫৬তম বর্ষ উদযাপন ফলতার জনসভায় জনজোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভায় উপচে পড়ল মানুষের ঢল