Spread the love

সল্টলেক: বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে সল্টলেকের Royal Bengal Room-এ আয়োজিত হল ‘West Bengal Heritage Conclave 2026’। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ।

অনুষ্ঠানে বাংলার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণ এবং আন্তর্জাতিক স্তরে তা তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলার ঐতিহাসিক স্থান, প্রাচীন স্থাপত্য এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি পর্যটনের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বাংলার ঐতিহ্য শুধু অতীতের গৌরব নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয় ও গর্ব। সেই ঐতিহ্যকে সংরক্ষণ এবং পর্যটনের বিকাশের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।