Spread the love

নিজস্ব সংবাদদাতা:
এন বি প্রোডাকশনের আয়োজনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য “বাংলার গৌরব সম্মান ২০২৬”। বাংলা চলচ্চিত্র, সংস্কৃতি ও সৃজনশীল জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ শর্ট ফিল্ম চলচ্চিত্র পরিচালক হিসেবে সম্মানিত হন বিক্রমদেব সেনগুপ্ত। তাঁর হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার।

শর্ট ফিল্ম নির্মাণে সৃজনশীলতা, বিষয়বস্তুর বৈচিত্র্য এবং চলচ্চিত্র ভাষার অভিনব প্রয়োগের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করে বিক্রমদেব সেনগুপ্ত আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানসম্মত চলচ্চিত্র নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলা চলচ্চিত্র জগতের প্রতিভাবান শিল্পী ও নির্মাতাদের উৎসাহিত করতে এন বি প্রোডাকশনের “বাংলার গৌরব সম্মান ২০২৬” একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *