Spread the love

কলকাতা, ৫ জুন: তোলাবাজির অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। রিজেন্ট পার্ক এলাকার এক মেকআপ আর্টিস্টের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তাঁর বাড়ি থেকে স্বরূপ বিশ্বাসকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের তদন্তে প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। স্বরূপ বিশ্বাসকে প্রথমে আলিপুর থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ও সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় বিক্ষোভ।

জমায়েত নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হয়। পরে নিরাপত্তার স্বার্থে স্বরূপ বিশ্বাসকে নিউ আলিপুর থানা থেকে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আজ তাঁকে আদালতে পেশ করা হবে। অভিযোগের তদন্ত চলছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *