Spread the love

কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জানিয়ে নতুন উদ্যোগ রাজ্য সরকারের

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ধর্মের ভিত্তিতে দেওয়া সমস্ত ভাতা বন্ধ করে এবার চালু করা হল ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’। ধর্মীয় বিভাজনের পরিবর্তে মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানালেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari।

সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই নতুন স্কলারশিপ প্রকল্প। এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয় রাজ্য সরকার। নতুন সরকারের প্রথম কর্মসূচি হিসেবেই এই উদ্যোগকে সামনে আনা হয়েছে।

বিবেকানন্দ মেরিট স্কলারশিপ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষা আমাদের মৌলিক অধিকার। সরকারি শিক্ষা ব্যবস্থার উপর ৯০ শতাংশ মানুষ নির্ভরশীল। কিন্তু সেই ব্যবস্থা বেসরকারি শিক্ষার সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।”

এদিন জাতীয় শিক্ষানীতিতে যোগ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম, আধুনিক সিলেবাস, উন্নত লাইব্রেরি ও খেলাধুলার পরিকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি ‘পিএমশ্রী’ প্রকল্পেও যোগ দিয়েছে রাজ্য সরকার।

শিক্ষাঙ্গণকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করা আমাদের অগ্রাধিকার। শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণেই সেই উদ্যোগ সফল হবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *