Spread the love নিজস্ব প্রতিনিধি সিনেমা ও সাহিত্য , ছবি অরুন লোধ: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে হুগলি নদীর তীরে ঐতিহাসিক জনসমাবেশের সাক্ষী থাকল ফলতার মাটি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে একুশে মে পুনরায় অনুষ্ঠিত হতে চলা ভোটকে সামনে রেখে বিশাল জনসভায় উপস্থিত হলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয়। সভাস্থলে সকাল থেকেই মানুষের ঢল নামে। ফলতার মাঠ কার্যত জনসমুদ্রে পরিণত হয়। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সভাস্থলে দাঁড়ানোর জায়গাও ছিল না বলে জানান স্থানীয় বাসিন্দারা। হুগলি নদীর তীর জুড়ে মানুষের উচ্ছ্বাস ও সমর্থনের ছবি নজর কেড়েছে সকলের। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং বাংলার পরিবর্তনের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। তিনি ফলতা বিধানসভার সাধারণ মানুষের কাছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এই জনসভাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা। রাজনৈতিক মহলের মতে, ফলতার মাটিতে এই বিপুল জনসমাগম আগামী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। Post navigation বাংলার পরিবর্তনের লড়াইয়ে একসাথে শুভেন্দু-মিঠুন, কলকাতায় সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা