Spread the love কৃতিত্ব, নেতৃত্ব, উদ্ভাবন ও সমাজসেবার স্বীকৃতি; অনুষ্ঠানের ভাবনা ‘The Legacy of the Nation’ কলকাতা: সমাজ ও দেশের প্রতি উল্লেখযোগ্য অবদান, নেতৃত্ব, উদ্ভাবন এবং সমাজসেবার স্বীকৃতি দিতে হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ভারত গৌরব সম্মান ২০২৬’। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের এই সম্মাননার মাধ্যমে স্বীকৃতি জানানো হয়। অনুষ্ঠানে সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্প ও বাণিজ্য জগতের পেশাজীবী, নেতৃত্বস্থানীয় ব্যক্তি এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। পেশাগত সাফল্যের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন এবং মানুষের কল্যাণে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁদের অবদানকে বিশেষভাবে তুলে ধরা হয় অনুষ্ঠানে। এবারের ভারত গৌরব সম্মানের মূল ভাবনা ছিল ‘The Legacy of the Nation’ বা ‘জাতির উত্তরাধিকার’। এই ভাবনার মধ্য দিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করে যাওয়া এমন ব্যক্তিত্বদের সম্মান জানানোর বার্তা দেওয়া হয়, যাঁদের কর্ম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে। অনুষ্ঠানে হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর অভিজিৎ রায় বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে যাঁরা নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে কাজ করছেন, তাঁদের যথাযথ স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের সম্মাননা আগামী প্রজন্মকে উৎকর্ষ, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলেও তিনি জানান। ‘ভারত গৌরব সম্মান ২০২৬’-এর মাধ্যমে পেশাগত উৎকর্ষের পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা, সামাজিক দায়বদ্ধতা, জনসেবা এবং জাতি গঠনে অবদানের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানের আয়োজকদের বক্তব্য, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে কাজ করে যাওয়া কৃতী মানুষদের সামনে তুলে ধরাই এই সম্মাননার অন্যতম উদ্দেশ্য। হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও সমাজসেবা, দায়িত্বশীল নেতৃত্ব, উদ্ভাবন এবং জাতি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে। সিনেমা ও সাহিত্য Post navigation স্পেশাল বুলেটিন সিনেমা ও সাহিত্য Vol 5 Issue 4 মায়াপুরে মহাসমারোহে পালিত হবে জন্মাষ্টমী মহোৎসব, থাকছে বিশেষ আয়োজন