Spread the love গোয়া: গোয়ায় আয়োজিত ৫৭তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (IFFI 2026)-এর অন্যতম আকর্ষণ WAVES Film Bazaar-এ পশ্চিমবঙ্গ সরকারের প্যাভিলিয়ন পরিদর্শন করেন তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগের মাননীয়া রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী এবং মাননীয় বিধায়ক ড. হিরণ চট্টোপাধ্যায়। এই পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চে পশ্চিমবঙ্গের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার উদ্যোগ বিশেষ গুরুত্ব পেয়েছে। WAVES Film Bazaar-এর মতো আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমবঙ্গের উপস্থিতি বাংলা চলচ্চিত্র শিল্পের প্রসার এবং রাজ্যের সাংস্কৃতিক পরিচিতিকে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Post navigation গোয়ায় ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI 2026-এর সাংবাদিক সম্মেলন, উপস্থিত উৎসব পরিচালক আশুতোষ গোয়ারিকর