Spread the love কলকাতা:সিনেমা, সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধনে আগামী ১৪ ডিসেম্বর ২০২৬, সোমবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে ‘১২তম ইন্দো-বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের অনুষ্ঠানে নির্বাচিত চলচ্চিত্র এবং চলচ্চিত্র নির্মাতাদের সম্মাননা প্রদান করা হবে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী, প্রযোজক, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও বর্ণময় ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজকরা। সিনেমা, শিল্প ও সংস্কৃতির বিকাশ এবং সৃজনশীল চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। চলচ্চিত্র ও সংস্কৃতিপ্রেমীদের কাছে এই অনুষ্ঠান বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করছেন উদ্যোক্তারা। Post navigation নিশি আগরওয়ালের প্রথম বই ‘প্রিয় অভিভাবক, আপনার সন্তানের ভবিষ্যৎ অপেক্ষা করতে পারে না’ প্রকাশিত দুস্থ শিশুদের শিক্ষার দায়িত্ব নিয়ে ‘বিজয়া সম্মিলনী ২০২৬’ উদযাপন করল ‘দ্য সোসাইটি ফর কালচারাল রিসার্চ অ্যান্ড স্টাডিজ’