Spread the love নির্মাল্য বিশ্বাস পরিচালিত দুটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘কিছু বলব বলে’ এবং ‘সতীশ’ প্রদর্শিত হল রায়া দেবনাথ অডিটোরিয়ামে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী সদ্যোজাত, অরুণিমা চ্যাটার্জী, অতনু নন্দী, মৌতৃষা চৌধুরী এবং সুপ্তা আঢ্য। রেওয়া ফিল্ম প্রোডাকশন হাউসের পক্ষ থেকে তাঁদের সম্মানিত করেন মানস ঘোষ ও কৌশিক মিত্র। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মণিদীপা চক্রবর্তী। ‘সতীশ’ এবং ‘কিছু বলব বলে’ ফিল্ম দুটোর কলাকুশলীদের সম্মানিত করা হল। ‘কিছু বলব বলে’ ফিল্মের কাহিনীকার ও অভিনেত্রী মৌসুমী ঘোষ দাস সহ ওই ফিল্মের অন্যান্য টিম মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন শুভজিৎ দাস, করবী চট্টোপাধ্যায়, অরুণাংশু চট্টোপাধ্যায়, মোনালিসা চক্রবর্তী, সৈকত মাজি ও সুবীর মন্ডল। বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে নির্মিত ‘সতীশ’ ফিল্মটির চিত্রনাট্যকার এবং অভিনেতা শ্রীকান্ত ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন অভিনেতা পার্থ বাগচী ও হারাধন দুয়ারী। রেওয়া ফিল্ম প্রোডাকশন হাউস এবং টেক টাচ এন্টারটেইনমেন্টের উদ্যোগে পুজোর ব্যানার শ্যুটে যাঁরা অংশগ্রহণ করেছিলেন তাঁদের সম্মানিত করা হল। সম্মাননা প্রাপকরা হলেন অরুণিমা চ্যাটার্জী, অভিজিৎ বারুই, নন্দিতা বারুই, সৌম্যদীপ্তা দে, দেবযানী সিংহ, অদৃজা সিংহ, মনিকা ঘোষ, আরুশ সরকার, তিস্তা গোস্বামী। নির্মাল্য বিশ্বাস ও অরুণিমা চ্যাটার্জী পরিবেশন করেন একটা শ্রুতি নাটক। উপস্থিত দর্শকগণ সমগ্র অনুষ্ঠানটি দারুণ উপভোগ করেন। পোস্ট ন্যাভিগেশন কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন, উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছরের মতো এ বছরও ২১শে জানুয়ারি কলকাতার সুজাতা সদনে অনুষ্ঠিত হল OSF পরিবার সম্মান ২০২৬।