Spread the love হাওড়া, ২ অক্টোবর: গান্ধী জয়ন্তী ও স্বচ্ছতা পখওয়াড়া ২০২৬ উপলক্ষে পূর্ব রেলের হাওড়া ডিভিশনজুড়ে একাধিক পরিচ্ছন্নতা, সচেতনতা ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মসূচি পালিত হয়। ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ এবং ‘স্পেশাল ক্যাম্পেন ৬.০’-এর আওতায় এই কর্মসূচিগুলির আয়োজন করা হয়। হাওড়ার বাপু উদ্যানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বচ্ছতার শপথ গ্রহণ করা হয়। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM)-সহ রেলের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এদিন মহাত্মা গান্ধীর সত্য, অহিংসা, সেবা ও পরিচ্ছন্নতার আদর্শ স্মরণ করা হয়। হাওড়া, ব্যান্ডেল, টিকিয়াপাড়া, খাগড়াঘাট, বাজারসৌ, রামপুরহাট, বর্ধমান, কাটোয়া, বোলপুর, শ্রীরামপুর, আজিমগঞ্জ, বামনগাছি ও গুলমোহর রেলওয়ে কলোনি-সহ বিভিন্ন স্থানে স্বচ্ছতার শপথ গ্রহণ করা হয়। রামপুরহাট, বর্ধমান, ব্যান্ডেল, বামনগাছি ও গুলমোহর রেলওয়ে কলোনিতে প্রভাতফেরির আয়োজন করা হয়। পাশাপাশি বর্ধমান, কাটোয়া ও বামনগাছিতে শ্রমদানের কর্মসূচিও অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আজিমগঞ্জ, বোলপুর, শ্রীরামপুর, ব্যান্ডেল, ডানকুনি, তারকেশ্বর ও বলরামবাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগের আওতায় লিলুয়া সর্টিং ইয়ার্ড কোচিং এলাকাতেও চারাগাছ রোপণ করা হয়। গান্ধী জয়ন্তীর প্রাক্কালে হাওড়া কোচিং ডিপোতেও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই অভিযানে বন্দে ভারত ট্রেনগুলির পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যাত্রীদের জন্য পরিষ্কার, স্বাস্থ্যকর ও যাত্রীবান্ধব পরিবেশ বজায় রাখার বার্তা দেওয়া হয়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশন, রেলওয়ে কলোনি, কোচিং ডিপো এবং অন্যান্য রেল চত্বরে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা সংক্রান্ত কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন রেলচত্বর, সুস্থ পরিবেশ—স্বচ্ছতার বার্তা পৌঁছে গেল হাওড়া ডিভিশনের সর্বত্র। পোস্ট ন্যাভিগেশন লোক ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রকবি রামধারী সিং ‘দিনকর’-এর জয়ন্তী উদযাপন