Spread the love কলকাতা: বাংলার চলচ্চিত্রে মহানায়ক উত্তমকুমারের অবদান অক্ষয়, অমর ও চিরস্মরণীয়—নিউ টাউনে প্রস্তাবিত উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তাঁর হাতেই এই অত্যাধুনিক ফিল্ম সেন্টারের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, রূপা গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত-সহ অন্যান্য বিশিষ্টজন এবং মন্ত্রী অর্জুন সিং। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে তিনটি অংশে গড়ে উঠবে উত্তমকুমার ফিল্ম সেন্টার। এখানে থাকবে ৭৫০ আসনবিশিষ্ট দুটি সিনেমা হল, ১০০০ আসনের একটি অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার। শুধু প্রদর্শন নয়, চলচ্চিত্র নির্মাণের আধুনিক প্রযুক্তির পরিকাঠামোও থাকবে এই ফিল্ম সেন্টারে। Animation, Visual Effects, Gaming, Comics, Extended Reality এবং সিনেমার পোস্ট-প্রোডাকশনের জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি ও স্টুডিও গড়ে তোলা হবে। এর ফলে রাজ্যের Media and Entertainment Industry আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নতুন প্রযুক্তি সুলভে পাওয়া গেলে কলকাতা ও আশপাশের এলাকার তরুণ-তরুণীরা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে আরও বেশি করে যুক্ত হতে উৎসাহিত হবেন। একইসঙ্গে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলচ্চিত্র প্রযোজকদের জন্য ব্যবসা ও কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে। এদিন অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে মুখ্যমন্ত্রী জানান, প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে রাজ্য সরকারের কালচারাল অ্যাডভাইজার করা হবে। মহানায়ক উত্তমকুমারের স্মৃতিকে সামনে রেখে বাংলার চলচ্চিত্র ও সংস্কৃতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ফিল্ম সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। পোস্ট ন্যাভিগেশন জন্মশতবর্ষে মহানায়ক উত্তমকুমারকে শ্রদ্ধা, টালিগঞ্জে মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর ঈশ্বর-ভক্তির চিরন্তন বন্ধনের গল্প ‘পেখম পালক’, সুজাতা সদনে শুভমুক্তি মিউজিক ফিল্ম ভিডিওর