Spread the love হাওড়া, পশ্চিমবঙ্গ: আধ্যাত্মিকতার আবহে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল হাওড়া রেলওয়ে স্টেশন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ স্বামী গৌতমনন্দজী মহারাজ আজ হাওড়া স্টেশনে পরিদর্শনে এসে উপস্থিত রেলকর্মী, আধিকারিক ও স্বেচ্ছাসেবকদের আশীর্বাদ প্রদান করেন। পরিদর্শনকালে মহারাজ কিছুটা সময় কাটান অদ্বৈত আশ্রমের বইয়ের স্টলে। বেলুড় মঠের এই গুরুত্বপূর্ণ প্রকাশনা শাখায় তাঁর উপস্থিতি তৈরি করে এক অন্যরকম আবহ। আধ্যাত্মিকতা, সাহিত্য ও জ্ঞানচর্চার এই মিলনমুহূর্তে উপস্থিতদের মধ্যেও দেখা যায় গভীর শ্রদ্ধা ও আগ্রহ। এরপর রেলকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন শ্রীমৎ স্বামী গৌতমনন্দজী মহারাজ। তাঁর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ গ্রহণের সুযোগ পান রেল আধিকারিক ও কর্মীরা। ব্যস্ততম হাওড়া স্টেশনের কর্মচঞ্চল পরিবেশে মহারাজের এই সংক্ষিপ্ত উপস্থিতি যেন এনে দেয় এক টুকরো প্রশান্তি। তাঁর আশীর্বাদ ও সান্নিধ্যে রেলকর্মী এবং উপস্থিত সকলের মধ্যেই তৈরি হয় এক বিশেষ অনুভূতি—যেখানে কর্মব্যস্ত জীবনের মাঝে আধ্যাত্মিকতার স্পর্শ হয়ে ওঠে অনুপ্রেরণার উৎস। পোস্ট ন্যাভিগেশন আদ্যাপীঠ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সূচনা অ্যাম্বুলেন্স পরিষেবার দেশভাগের ইতিহাস ও স্মৃতিকে সামনে রেখে কলকাতায় সচেতনতা কর্মসূচি