Spread the love

কলকাতা, ১২ আগস্ট ২০২৬: আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের উদ্যোগে রাজারহাটের ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার থেকে একটি ১৫ কিলোমিটার সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। যুব সমাজকে শারীরিক সুস্থতা, স্বাস্থ্যকর জীবনযাপন, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল নাগরিকত্বের প্রতি উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল আইপিএস শ্রী দলজিৎ সিং এবং ঊর্ধ্বতন আধিকারিকরা আনুষ্ঠানিকভাবে র‍্যালির সূচনা করেন। বিএসএফের বিভিন্ন স্তরের কর্মীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার থেকে বিশ্ব বাংলা গেট পর্যন্ত যায় এবং সেখান থেকে ফের হেডকোয়ার্টারে ফিরে আসে। পথ চলার সময় অংশগ্রহণকারীরা সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর জীবনযাপন ও পরিবেশ রক্ষার বার্তা দেন।

র‍্যালিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা যায়। রাস্তার বিভিন্ন প্রান্তে মানুষ সাইকেল আরোহীদের সমর্থন ও উৎসাহ জানাতে জড়ো হন। আন্তর্জাতিক যুব দিবসে বিএসএফের এই উদ্যোগ যুব সমাজের মধ্যে স্বাস্থ্য, পরিবেশ এবং সামাজিক দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।